Showing posts with label কবি রশিদ হারুন. Show all posts
Showing posts with label কবি রশিদ হারুন. Show all posts

Wednesday, April 22, 2020

এই শহরে আমার আকাশ

Sunny Sky PNG Transparent Sunny Sky.PNG Images. | PlusPNG
-----------------------------------------
কবি: রশিদ হারুন (১০/১১/২০১৯)
-----------------------------------------
আশ্চর্য !!
এই শহরের
একবারও কেউ দেখলে না !
আমার আকাশটা অনেক দিন ধরেই
তার বাড়ির বারান্দায়
ভিজে কাপড়ের মতো রোদে শুকাচ্ছে
একটি অদৃশ্য সুতোয়।
সেখানে মন খারাপ করে বসে থাকে
অসংখ্য ভিজে রোদ।
সেই ভিজে রোদ
একটা ’করুণ পাপিয়া’ পাখি উড়ে,
ভিজতে ভিজতে উড়ে
একটা সুতো কাটা ঘুড়ি।
আর ঝরঝর করে ঝরে পড়ে
আর ফরফর করে ওড়ে
এক বুক মেঘলা বাতাস।
সাথে হাজারো ডানা ঝাপটিয়ে উড়ে বেড়ায় আমার ‘না ফেলা দীর্ঘশ্বাস’।
আমি এখন এই শহরে ভিজে রোদ ফেরি করি।
--------------------------------------
কাব্যগ্রন্থ: একটি আউলা-ঝাউলা জীবনের প্রার্থনা
--------------------------------------

Wednesday, April 8, 2020

অপেক্ষা অথবা মায়া

গভীর রাতে না ঘুমিয়ে আকাশে তাকিয়ে থাকি,
এ যেনো এক ভুল অপেক্ষা অথবা মায়া।
বিছানায় শুয়ে আছে অনেকদিনের পুরোনো
নিঃসঙ্গতা,
বুকে বাজছে না দেখা কষ্টের টিউন।
মোবাইল ফোনে রাতের বেলায় নষ্ট ম্যাসেজের ডাকাডাকি।

ঢাকার রাস্তায় প্রচণ্ড জ্যাম,
ট্যাক্সির বিল বাড়ছে লাফিয়ে লাফিয়ে,
পকেট হালকা হবে আজ অনেক।
ব্যবসায় প্রচণ্ড লোকসান
তবুও হাসি ধরে রাখি শেষ মূলধন ভেবে।

বাড়ি ফিরি সূর্য ডোবার সাথে সাথে,
হারিয়ে যাবার ভয়ে।
কলিংবেল বাজার আগেই দরজা খুলে দাঁড়িয়ে থাকে সেই পুরোনো একাকিত্ব।
আমার সাথে ঘরে ফিরে
মিথ্যে কিছু স্বপ্নের ছায়া।

রাতে জেগে থাকি তবুও,
মাঝে মাঝে আকাশ থেকে চোখ নেমে আসে মোবাইলের স্ক্রীনে,
ম্যাসেজের ডাকে,
হঠাৎ করে ভেসে উঠে একটি লেখা,
”তুমি কেমন আছো?”
আশ্চর্য, এতো বছর পর মনে পড়লো
আমার কথা।

আমি শুধু রাত জাগি
তোমাকে বলতে,
”আমি ভালো নেই, তোমাকে ছাড়া,
একি ভুল অপেক্ষা না মায়া?”

-------------------------------------------------------------
কবি: রশিদ হারুন
লেখার তারিখ: ১১/০৬/২০১৯
গ্রন্থ: “আমার মন খারাপের রাতে তুমি ঘুমিয়ো না”
-------------------------------------------------------------

বইটি পেতে যোগাযোগ করুন: rokomari.com অথবা dhakar-bazar.com

Saturday, April 4, 2020

প্রেমিক হতে গেলে স্ট্রেইট বলতে হয়


মনোলীনা,
প্রতিদিন সকাল থেকে তোমার বাড়ীর ঠিক উল্টোদিকের রাস্তায় দাড়িয়ে থাকি।
দাড়িয়ে থাকতে থাকতে -
কোনদিন ল্যাম্পপোষ্ট হয়ে যাই,
কোনদিন গাছ,
অনেক সময় পাহাড় হয়ে যাই,
রোঁদে হয়ে যাই পিচ্ পোড়া রাস্তা,
বৃষ্টিতে নদী হয়ে যাই,
বাতাসে উড়ন্ত ছেড়া কাগজ।
এতেও কাজ হবে না ভেবে,
মাঝে মাঝে গলির মাস্তান কুকুর হয়ে যাই,
পাহারা দে‌ই তোমার বাড়ীর দরজা,
কোন অপরিচিত মানুষ যেনো দরজায় টোকা না দেয়,
অনেক সময় লোভী বিড়ালের হয়ে
জানালায় উকি দেই।
তারপর কিছু সময়ের জন্য কবি হয়ে
তোমার বাড়ীর রাস্তা আর দেয়ালের প্রতিটি ইঞ্চিতে কবিতা লিখি মনে মনে,
“ ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি”।
শুধু শুধু ল্যাম্পপোষ্ট , গাছ, পাহাড় , নদী , ছেড়ে কাগজ ,কুকুর , বিড়াল আর কবি হয়ে লাভ নেই,
তোমাকে আর ভালোবাসা হবে না কোনদিন,
ভালোবাসতে হলে প্রেমিক হতে হয়।
প্রেমিক হতে গেলে স্ট্রেইট বলতে হয়।
মনেলীনা,
অনেক হয়েছে,
তুমি বাড়ীতেই থেকো,
আজ প্রেমিক হয়ে তোমার দরজায় কড়া নেড়ে স্ট্রেইট বলে ফেলবো,
“ ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি”।
——————
রশিদ হারুন
কাব্যগ্রন্থ- আমার মন খারাপের রাতে তুমি ঘুমিয়ো না