Showing posts with label ঢাকার-বাজার. Show all posts
Showing posts with label ঢাকার-বাজার. Show all posts

Wednesday, April 8, 2020

জলের গান

জলের ভেতর জল চলেছে -- যাচ্ছে অচিনপুর
গ্রাম ছাড়িয়ে দেশ ছাড়িয়ে গড়তে সমুদ্দুর।

ঢেউয়ের পর ঢেউ চলেছে -- নেই তো পিছুটান!
ছলাৎ ছলাৎ ঐকতানে চলছে জলের গান।

জলের গানে নদীর কোলে জলের আহ্বান
একূল-ওকূল দুকূল ভরে আসছে জলের বান।

বানের জলে উপচে নদী -- ভাসছে বালুর চর
ভাসছে জলে কলমিলতা খড়কুটো আর ঘর।

ঢেউ ভেঙে ঢেউ -- ঢেউ উঠেছে তীব্র কোলাহলে
এপারের ঢেউ ওপার হয়ে -- আছড়ে পড়ে কোলে।

আছড়ে পড়ে নদীর কোলে -- ভাঙা নদীর পাড়
এপার-ওপার দু’পার ভাঙে -- নিঃস্ব জমিনদার।

নিঃস্ব মালিক নিঃস্ব ভৃত্য -- দৃশ্য করুণ তার
জলের গানই চলছে জলে -- ভাসিয়ে অকূলপাথার।

----------------------------------------------
কবি: মিজাহারুল ইসলাম
গ্রন্থ: অবাক জোছনা
----------------------------------------------

ইটি পেতে যোগাযোগ করুন: rokomari.com অথবা dhakar-bazar.com

অপেক্ষা অথবা মায়া

গভীর রাতে না ঘুমিয়ে আকাশে তাকিয়ে থাকি,
এ যেনো এক ভুল অপেক্ষা অথবা মায়া।
বিছানায় শুয়ে আছে অনেকদিনের পুরোনো
নিঃসঙ্গতা,
বুকে বাজছে না দেখা কষ্টের টিউন।
মোবাইল ফোনে রাতের বেলায় নষ্ট ম্যাসেজের ডাকাডাকি।

ঢাকার রাস্তায় প্রচণ্ড জ্যাম,
ট্যাক্সির বিল বাড়ছে লাফিয়ে লাফিয়ে,
পকেট হালকা হবে আজ অনেক।
ব্যবসায় প্রচণ্ড লোকসান
তবুও হাসি ধরে রাখি শেষ মূলধন ভেবে।

বাড়ি ফিরি সূর্য ডোবার সাথে সাথে,
হারিয়ে যাবার ভয়ে।
কলিংবেল বাজার আগেই দরজা খুলে দাঁড়িয়ে থাকে সেই পুরোনো একাকিত্ব।
আমার সাথে ঘরে ফিরে
মিথ্যে কিছু স্বপ্নের ছায়া।

রাতে জেগে থাকি তবুও,
মাঝে মাঝে আকাশ থেকে চোখ নেমে আসে মোবাইলের স্ক্রীনে,
ম্যাসেজের ডাকে,
হঠাৎ করে ভেসে উঠে একটি লেখা,
”তুমি কেমন আছো?”
আশ্চর্য, এতো বছর পর মনে পড়লো
আমার কথা।

আমি শুধু রাত জাগি
তোমাকে বলতে,
”আমি ভালো নেই, তোমাকে ছাড়া,
একি ভুল অপেক্ষা না মায়া?”

-------------------------------------------------------------
কবি: রশিদ হারুন
লেখার তারিখ: ১১/০৬/২০১৯
গ্রন্থ: “আমার মন খারাপের রাতে তুমি ঘুমিয়ো না”
-------------------------------------------------------------

ইটি পেতে যোগাযোগ করুন: rokomari.com অথবা dhakar-bazar.com

Tuesday, March 31, 2020

সুলভ মূল্যে HAND SANITIZER -- ঢাকার মধ্যে ডেলিভারি ফ্রি

ঢাকার-বাজার সাইট থেকে সুলভ মূল্যে হ্যান্ড স্যনিটাইজার ( HAND SANITIZER ) পাওয়া যাচ্ছে। বিভিন্ন সাইজের সরবরাহ করা হচ্ছে -- ৫০০ মিলি, ২৫০ মিলি, ১২০ মিলি, এবং ২০ মিলি পকেট সাইজে পাওয়া যাচ্ছে। এই রোগশোকের সময়ে মানুষ যাতে পরিচ্ছন্ন থাকতে পারে সেই জন্য  এইসব সামগ্রী বিনা লাভে বিক্রয় করা হচ্ছে। ঢাকার মধ্যে ডেলিভারি কস্টও ফ্রি। যোগাযোগ করুন: ০১৯২৪৭২৪০৬১; ০১৯২৯৪৬১৭৭৪

১২০ মিলি বোতল -- মূল্য ১০০ টাকা
১২০ মিলি বোতল -- মূল্য ১০০ টাকা
২৫০ মিলি স্প্রে -- মূল্য ২০০ টাকা
২৫০ মিলি স্প্রে -- মূল্য ২০০ টাকা


৫০০ মিলি বোতল -- মূল্য ৩০০ টাকা
৫০০ মিলি বোতল -- মূল্য ৩০০ টাকা


২০ মিলি পকেট সাইজ স্প্রে -- মূল্য ৮০ টাকা
২০ মিলি পকেট সাইজ স্প্রে -- মূল্য ৮০ টাকা


প্রডাক্টের এই মূল্য প্রডাক্টের স্টক থাকা পর‌যন্ত প্রযোজ্য।